1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আগামীকাল রাতে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪১ Time View

চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ আগামীকাল শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।’

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ