1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

১০ দিনের মধ্যে আসছে অক্সফোর্ডের ২৯ লাখ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৯ Time View

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আরও কিছু টিকা আমরা পাব। টিকার বিষয়ে চিঠিতে আমাদের জানানো হয়েছে। মডার্নার ৩০ লাখ ডোজ আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ দেশে আসবে।

জাহিদ মালেক বলেন, কোভ্যাক্স জানিয়েছে মডার্নার টিকা এ মাসের শেষের দিকে পাঠাবে। অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে পাঠানো হবে।

মন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে আমাদের জন্যই সুবিধা হবে। কারণ আমাদের অনেকেই সংকটের কারণে প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পেলে শিগগিরই আমরা তাদের দিয়ে দিতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ