1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

একনেকে ২ হাজার ৩২৩ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুলাই, ২০১২
  • ১০৫ Time View

শহর এলাকার দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে ৬৬০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার প্রকল্পটি অনুমোদিত হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভায় এটিসহ মোট ৮টি প্রকল্প অনুমোদন করা হয়।

‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি’ নামের প্রকল্পটির আওতায় দেশের সকল সিটি কর্পোরেশন (রংপুর ও গাজীপুরসহ) এবং ৪টি নির্বাচিত পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাচিত পার্টনার এনজিওর মাধ্যমে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পে এডিবি, সুইডিশ সিডা ও ইউএনএফপিএ ৫৮৪ কোটি টাকা প্রদান করবে।

প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করে পরিকল্পনা কমিশন বলেছে প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে শহরের দরিদ্র জনগণের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, জনস্বাস্থ্য বিষয়ে আচরণগত পরিবর্তন সাধন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা সম্ভব হবে।

সভায় ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্প’ নামের ৬৯৫ কোটি টাকার অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় দেশের সমতল এলাকায় ৪৫৯টি উপজেলায় ৩০ হাজার ১৩৩ মিটার সেতু/কালভার্ট নির্মাণ করা হবে।

ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি’র আওতায় বিভিন্ন উপজেলায় নির্মিত রাস্তায় পানি নিষ্কাশন ও নৌ-চলাচলের জন্য রাখা গ্যাপে এসব কালভার্ট তৈরি হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ একনেকের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সভায় সর্বমোট ২ হাজার ৩২৩ কোটি টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৩৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৫৮৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।

সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো, ৫২ কোটি টাকা সরকারি সহায়তায় ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুবিধাদি উন্নয়ন’ প্রকল্প, ৪৬ হাজার কোটি টাকার সরকারি সহায়তায় প্রকিউরিমেন্ট অব মডার্ন ইকুইপমেন্ট ফ্যাসিলিটিজ ফর বর্ডার গার্ড বাংলাদেশ (রিভাইজড)প্রকল্প, ৫৪৫ কোটি টাকার সরকারি সহায়তায় ‘এস্টাবলিশমেন্ট অব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, কিশোরগঞ্জ’ প্রকল্প, ১৪৩ কোটি টাকার সরকারি সহায়তায় ‘জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের উপর দু’টি ব্রিজ নির্মাণ (সংশোধিত)’ প্রকল্প, ১৪৮ কোটি টাকার সরকারি সহায়তায় ‘নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া-ছোট ফেনী নদী নিষ্কাশন (৩য় সংশোধিত)’ প্রকল্প এবং সরকারির সহায়তায় ৩৪ কোটি টাকার  ‘ডেভেলপমেন্ট অব ওয়াটার সাপ্লাই সিস্টেম ইন রাজশাহী সিটি’ প্রকল্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ