1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১১৬ Time View

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের।

এর আগে রোববার (১১ জুলাই) বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

আজ সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ছয়জন, চুয়াডাঙ্গায় তিনজন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় একজন করে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ