1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কোপার সেরা গোলরক্ষক মার্টিনেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৪ Time View

কোপা আমেরিকায় ফাইনালের আগপর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছিল ব্রাজিল। নিজেদের শেষ ২৪ ম্যাচে তাদের গোলসংখ্যা ৬১টি। অর্থাৎ প্রতি ম্যাচে দুইয়ের বেশি গোল করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে সেলেসাওরা।

ব্রাজিলের এই আধিপত্য থামানোর পাশাপাশি পুরো আসরজুড়ে দুর্দান্ত গোলকিপিং করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। যার সুবাদে তার হাতেই উঠেছে কোপা আমেরিকার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে একবারের জন্যও আর্জেন্টিনার জাল কাঁপাতে পারেননি নেইমার, রিচার্লিসন, গ্যাবিগোলরা। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

পুরো ম্যাচে অন্তত ১৩টি শট গোলের উদ্দেশ্যে করেছিল ব্রাজিল। যার মধ্যে দুটি ছিল লক্ষ্য বরাবর। বিশেষ করে ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা তথা গ্যাবিগোল। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই শট ঠেকান এমিলিয়ানো।

শুধু ফাইনাল ম্যাচেই নয়, পুরো আসরে গোলবারের নিচে বাজপাখির ক্ষিপ্রতা দেখিয়েছেন এমিলিয়ানো। শিরোপা জেতার পথে খেলা সাত ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছেন তিনি। সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দলকে পাইয়ে দিয়েছিলেন ফাইনালের টিকিট।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে যোগ্যতর প্রার্থী হিসেবেই এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ২৮ বছর বয়সী এ গোলরক্ষক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ