1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৮ Time View

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এক দিনে এই হাসপাতালে সর্বাধিক মৃত্যুর ঘটনা এটি।

হাসপাতালের করোনা ওয়ার্ডের সেবিকা ইনচার্জ দীপ্তিরানী জানান মৃতদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ এবং ১০ জনের করোনার উপসর্গ ছিল। তিনি বলেন, হাসপাতালে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ১৮৭ জন ও করোনার উপসর্গ নিয়ে ৯৩ জনসহ মোট ২৮০ জন ভর্তি রয়েছে।

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, জেলার সর্বত্র করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় ডেলটা ভ্যারিয়্যান্টজনিত কারণে এমনটা হচ্ছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এখন করোনার প্রকোপ বেশি। গ্রামের মানুষের মধ্যে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুব কম। করোনার উপসর্গ নিয়ে দেরিতে চিকিৎসা নিতে আসা এবং দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভোগা ৫০ বয়সোর্ধ্বদের মৃত্যু বেশি হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ২২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ