1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গেল ৬ মাসে পরিচালন মুনাফা বেড়েছে ব্যাংকের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬২ Time View

করোনার দ্বিতীয় ধাক্কায় দেশের অর্থনীতির স্থবিরতা নিয়ে চিন্তিত ব্যাংকিং খাত। প্রথম ধাক্কার পর অর্থনীতি সচল হওয়ায় সুফলও পাওয়া গেছে কিছুটা। যার ফলে ২০২১ সালের প্রথম ছয় মাসে বেড়েছে ব্যাংকের পরিচালন মুনাফাও। দ্বিতীয় ধাপে কি হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

করোনা সংক্রমণ সামলাতে আবারও দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। রপ্তানিমুখী ও উৎপাদনশীলখাত ছাড়া প্রায় বন্ধ দেশের অভন্ত্যরীণ শিল্প ব্যবসা বাণিজ্য। মার্কেট, শপিংমল বন্ধ থাকায় আবারো থেমে গেছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাকা। এরমধ্যে আয় ও ব্যয়ের হিসাব মেলাতে দুশ্চিন্তা বাড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে আগামী দিনে কি হবে তা নিয়ে চিন্তিত দেশের ব্যাংকাররাও।

সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোখলেসুর রহমান বলেন, ‘একটা বড় ধাক্কা যেটা এসএমই’র জন্য, যদি দেশে লকডাউন দেয়া হয় ব্যবসা-বাণিজ্য সব বন্ধ থাকে। এবং ক্যাশ ফ্লোর অভাব হয়। তখন এসএমই গুলো খেলাপী ঋণে পরিণত হয়।’

২০২১ সালের প্রথম ৬ মাসের হিসাবে দেখা যায়, পরিচালন আয়ের দিক দিয়ে ভালো অবস্থানে আছে ব্যাংকগুলো। প্রাথমিক হিসাবে প্রায় বেশির ভাগ ব্যাংকেরই মুনাফা বেড়েছে। ব্যাংকাররা মনে করেন, করোনার প্রথম ধাক্কা সামলে অর্থনীতির যে গতি ফিরতে শুরু করেছিল এটি তারও সুফল।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান জানান, ‘ক্যাপিটাল মার্কেট থেকে কিছুু বেনিফিট পাওয়া গেছে। এসময় অর্থের তারল্যও ভালো ছিলো। সরকারের নানা ইন্স্ট্রুমেন্টে তারা বিনিয়োগ করেছে। এসময় আমরা দেখেছি ট্রেডও বাড়ছিলো। কোভিডের ধাক্কার পর কিন্তু আমরা এগুচ্ছিলাম।’

তবে দ্বিতীয় ধাক্কার ভয়াবহতা বাড়ছে। ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ সামলাতে কঠোর বিধিনিষেধের মেয়াদও। অর্থনীতিতে এর প্রভাব নিয়ে চিন্তিত ব্যাংকারাও।

সৈয়দ মাহবুবুর রহমান আরো জানান, ‘লকডাউন তো বাড়িয়েছে। আমার তো মনে হয় এটা আরো বাড়বে। সামনে গরুর বাজার তৈরি হচ্ছে। আমি জানিনা এটা এখন কিভাবে হচ্ছে। সরকার যতই কঠোর হোক না কেন, ওই মার্কেটে পারবেনা বিধিনিষেধ ম্যানেজ করতে। পুরো বিশ্ব খুলে যাচ্ছে, আমরা যদি খোলাও না তাকি তাহলে আরেক সমস্যা হবে।’

বছর শেষে ব্যাংকের মুনাফার চিত্র কেমন থাকবে তা নির্ভর করবে করোনার দ্বিতীয় ধাক্কা সামলে ব্যবসা বাণিজ্য কত দ্রুত সচল হয় ওপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ