1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬৫ Time View

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারাল আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।

রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলের জয় পায়।

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায়।

দুটি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা।

এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।

তবে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল, ৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। ২৫টি ম্যাচ ড্র হয়েছে।

এই দুই প্রতিবেশী দেশ ঐতিহাসিকভাবেই ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী।

তবে বাংলাদেশের ফুটবল ভক্তদের একটা বড় অংশই এই দুই দেশের সমর্থক এবং বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসর চলাকালীন বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে একটা তুমুল উত্তেজনা কাজ করে।

মেসি ও নেইমার প্রথমবারের মতো কোনো ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন এবারের কোপা আমেরিকাতে।

আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ব্রাজিলের নেইমার বার্সেলোনায় একসাথে খেলেছেন, এই দুজনের সাথে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের সমন্বয় বার্সেলোনাকে ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড লাইন আপের স্বীকৃতি দেয়।

নেইমার বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেয়ার পরে লিওনেল মেসি বেশ কবার তার অভাব অনুভব করেন বলে জানান।

বার্সেলোনাও মাঝেমধ্যে নেইমারকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে নেইমারও বলেছেন লিওনেল মেসিকে তিনি বেশ পছন্দ করেন।

পেরুর সাথে ম্যাচে জয়ের পরেও নেইমার বলেন, ‘আর্জেন্টিনায় আমার বেশ কজন বন্ধু আছে। আমি চাই আর্জেন্টিনা ফাইনালে উঠুক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ