1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দরপত্রে বিশেষ সুবিধা চায় কনোকো-ফিলিপস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২
  • ১২২ Time View

বঙ্গোপসাগরে ইজারা পাওয়া ১০ ও ১১ নম্বর ব্লকের পুরো অংশে অনুসন্ধান কার্যক্রম চালাতে চায় যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কনোকো-ফিলিপস। একইসঙ্গে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ সরকার আগামীতে যে আন্তর্জাতিক দরপত্র আহবান করবে সেখানেও বিশেষ সুবিধা বা অগ্রাধিকার চায় প্রতিষ্ঠানটি।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতকালে কনোকো- ফিলিপস-এর ভাইস প্রেসিডেন্ট লাফারেন্দ্র থ্রি উইলিয়াম জি (Lafferrandre III, William G এ অনুরোধ জানান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক থমাস জে আরলে (Thomas J. Earley) এ সময় তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২০০৮ সালে ৮টি ব্লকের ইজারা পায় কনোকো ফিলিপস। কিন্তু ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে জটিলতা থাকায় শুধু ১০ ও ১১ নম্বর ব্লকে অনুসন্ধান চালানোর অনুমতি দেয় সরকার। এছাড়া তখন মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এ দুই (১০ ও ১১) ব্লকেরও কিছু কিছু অংশে অনুসন্ধান চালাতে পারেনি কনোকো-ফিলিপস। সম্প্রতি মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিষয়টি নিষ্পত্তি হওয়ায় ১০ ও ১১ নম্বর ব্লকের অবশিষ্ট অংশে অনুসন্ধান চালানোর দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কনোকো-ফিলিপস-এর প্রতিনিধিদের সঙ্গে আলাপ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন “বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ সরকার আগামীতে যে আন্তর্জাতিক দরপত্র আহবান করবে সেখানে বিশেষ সুবিধা বা অগ্রাধিকার চায় কনাকো-ফিলিপস। এর আগেই তারা এ বিষয়ে সরকারকে চিঠি দিয়েছে। এ ব্যাপারে অগ্রগতির খোঁজ-খবর নিতেই আজ তারা এসেছিলেন।”

অর্থমন্ত্রী আরও জানান, এছাড়া ১০ ও ১১ নম্বর ব্লকের অবশিষ্ট অংশে অনুসন্ধান কাজ চালানোর অনুমতি চেয়েছে কনাকো। এরইমধ্যেই এ দুই ব্লকে সিসমিক সার্ভের কাজ শেষ করেছে তারা। আগামী সেপ্টেম্বর নাগাদ এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ