1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অধিকাংশ মার্চেন্ট ব্যাংক স্কিম বাস্তবায়ন করেছে: ফায়েকুজ্জামান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২
  • ১৩৮ Time View

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও স্কিম কমিটির আহ্বায়ক মো. ফায়েকুজ্জামান বলেছেন, অধিকাংশ মার্চেন্ট ব্যাংকই ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্রণীত স্কিম বাস্তবায়ন করেছে।

সোমবার রাষ্ট্রায়ত্ত ৬টি মার্চেন্ট ব্যাংক ও একটি বেসরকারি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আইসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “অনেক মার্চেন্ট ব্যাংক একটু সমস্যায় ভুগছে। যারা কু-ঋণ (ব্যাড লোন) প্রভিশন রাখেনি, তারাই সমস্যায় ভুগছে। এ বিষয়টি কাটিয়ে ওঠার জন্য এসইসি’র কাছে কিছু সুপারিশ করবে মার্চেন্ট ব্যাংকগুলো। তবে যেহেতু আমার পক্ষে এসব প্রস্তাবের বিষয়ে কিছু করার নেই, সেহেতু এবিষয়ে না মন্তব্য করাই ভালো।”

ফায়েকুজ্জামান বলেন, “মার্চেন্ট ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণেই পর্যাপ্ত বিনিয়োগ করতে পারছে না। তারল্য সংকট থাকাতেই প্রতিষ্ঠানগুলো কীভাবে অর্থ সংকটে পড়তে পারে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে ডিবেঞ্চার অথবা বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে যেহেতু অধিক সুদ গুনতে হয় তাই এ উপায় ছাড়া বিকল্প খোঁজা হচ্ছে।”

পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য পাইপ লাইনে থাকা প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারের তালিকাভুক্তির প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “প্রাথমিক মার্কেট ও সেকেন্ডারি মার্কেট একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত। যদি একটির অবস্থা খারাপ হয়, তাহলে অপরটির ওপর নেতিবাচক প্রভাব পরে। তাই সেকেন্ডারি মার্কেটের পাশাপাশি প্রাথমিক মার্কেটকে চাঙা রাখার জন্য সরকার সক্রিয় রয়েছে।”

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বাংলাদেশ ফান্ডে প্রবাসী বিনিয়োগকারীদের সম্পৃক্ততা কিভাবে বাড়ানো যায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে যদি বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাহলে দীর্ঘ মেয়াদে ফান্ডটি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।”

এছাড়াও বাজার স্থিতিশীলতায় আইসিবি সর্বোতভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

সম্প্রতি যেসব প্রতিষ্ঠান পুঁজিবাজারে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে সে বিষয়ে তিনি বলেন, “এটি অবশ্যই পুঁজিবাজারের জন্য ভালো। ফলাফল বয়ে আনবে। তবে এসব প্রতিষ্ঠানকে অবশ্যই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। যাতে সাধারণ বিনিয়োগকারীরা এ সুফল ভোগ করতে পারে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ