1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে অচেনা স্কটল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২
  • ১২১ Time View

বাংলাদেশ ক্রিকেটারদের ওপর কোনো চাপ টাপ নেই। এই মুহূর্তে কোনো প্রতিপক্ষকে হুমকিও মনে হচ্ছে না। ডর-ভয় যা একটু ছিলো তা বেলফাস্টে রেখে এসেছে। অসীম সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে তারা মঙ্গলবারের জন্য তৈরি।

নেদারল্যান্ডসের ফুরবার্গে টি-টোয়েন্টি ম্যাচে এবারের প্রতিপক্ষ স্কটল্যান্ড। টি-টোয়েন্টি অচেনা এই প্রতিপক্ষ বাংলাদেশের জন্য হুমকি হলেও হতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের কোনো ম্যাচ তো খেলেইনি, তাদের দল সম্পর্কেও ভালো ধারণা নেই। অপরিচিত প্রতিপক্ষ সব সময় বিপদের কারণ।

জানাশোনা নেই বলেই প্রতিপক্ষ স্কটল্যান্ডকে হয়তো হালকা ভাবে নিবে না বাংলাদেশ দল। আর নিলে ভুল করবে। পঁচা শামুকেই পা কাটে। জাতীয় দলের ম্যানেজার তানজিব আহমেদ সাদ অবশ্য বলছেন, ‘যে মাঠে খেলা হবে সেখানে অনুশীলন হয়েছে। ফুরবার্গের উইকেট আমাদের দেশের মতো না। বুঝে খেলতে হবে।’

আয়ারল্যান্ডের মতো শীতের ছিটে ফোটাও নেই নেদারল্যান্ডসে। সোমবার ২৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানান জাতীয় দলের ম্যানেজার সাদ, ‘বাইরে বেশ গরম। রোদের তীব্রতাও বেশি।’

ওই কন্ডিশনে স্কটল্যান্ড অভ্যস্ত। বাংলাদেশের জন্য সাময়িক অসুবিধা হলেও হতে পারে। কিন্তু আন্তর্জাতিক দলের জন্য কন্ডিশন কোনো সমস্যা নয়। ভয় অন্য জায়গায়, খেলা অপেক্ষাকৃত ছোট প্রতিপক্ষের বিপক্ষে। অনেক সময় এই ভাবনা থেকেও আঘাত আসে।

স্কটল্যান্ডের কোচ পেট স্টেইন্ডেল বলেছেন, ‘টি-টোয়েন্টি ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এ বছর আমাদের প্রথম ম্যাচ। আমরা জানি বাংলাদেশ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে এসেছে তারা। যাই হোক ৪০ ওভার পর্যন্ত খেলতে পারলে ভালো কিছু করতে পারবো আমরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ