1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

আরও ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৮১ Time View

চতুর্থ ধাপে ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ জুন) মন্তণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিত করে আট বিভাগের ৫৫টি উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.http://molwa.gov.bd) পাওয়া যাবে।

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন এবং সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, গত ৯ মে দ্বিতীয় ধাপে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ