1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

আবারও জিততে ব্যর্থ স্পেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৫৬ Time View

স্পেন আজ আবারও ব্যর্থ। প্রথম খেলায় সুইডেনের বিপক্ষে সর্বোচ্চ পাসের রেকর্ড গড়েছিল স্পেন। সেদিন গোলশূন্য ড্র ছিল ম্যাচের ফল। আজ কিন্তু গোলের দেখা মিলেছিল। কিন্তু মিললে কি হবে আবারও জিততে ব্যর্থ স্পেন। শনিবার অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করে স্পেন-পোল্যান্ড।

পুরো খেলার প্রায় ৭৭ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও জয়ের জন্য যথেষ্ট গোল করতে পারেনি স্পেন। খেলায় স্পেন বল পাস করে মোট ৭০৭ টি। আর পোল্যান্ড করে ২১৯টি পাস। স্পেন লক্ষ্যে শট নিতে পেরেছে ৫টি আর পোল্যান্ড নিয়েছে ২টি।

শনিবার স্পেনের দ্বিতীয় ম্যাচে ২৫ মিনিটের মাথায় আলভারো মোরাতার পা থেকে গোলের মুখ দেখে স্পেন। প্রথমে গোলটি দেয়া না হলেও পরে ভিএআর (VAR) পদ্ধতিতে গোল দেন রেফারি। অপরদিকে ৫৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড।

দুই ম্যাচেই জয়বঞ্চিত থেকে ‘ই’ গ্রুপে টেবিলের তিনে নেমে গেল স্পেন, গ্রুপের তলানিতে পোল্যান্ড।

এ পর্যন্ত দুটি ম্যাচে স্পেন সংগ্রহ করতে পেরেছে ২ পয়েন্ট। আর পোল্যান্ডের সংগ্রহ দুই ম্যাচে ১ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ