1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পদ্মাসেতুতে অর্থায়নে দাতাদের আস্থা প্রতিষ্ঠিত হয়েছে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১২
  • ১১১ Time View

পদ্মাসেতুতে অর্থায়নে দাতাদের আস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার অর্থমন্ত্রণালয়ে ‘পদ্মাসেতুতে অর্থায়নে দাতাদের আস্থা অর্জনে সরকার কী পদক্ষেপ নিয়েছে?’- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “পদ্মাসেতুতে অর্থায়নে দাতাদের আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া মালয়েশিয়ার পক্ষ থেকে পিপিপি’র আওতায় পদ্মাসেতু নির্মাণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।”

এ সময় ‘পদ্মাসেতু প্রকল্পে শেষ পর্যন্ত বিশ্বব্যাংক থাকবে’ এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, “এছাড়া দেশীয় অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে ২৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। বর্তমানে সরকারের বাজেটের যে আকার তাতে বছরে ৮ হাজার কোটি টাকা করে তিন বছরে পদ্মাসেতু নির্মাণের অর্থ যোগাড় কোনো বিষয়ই নয়। তবে এক্ষেত্রে রমরমা ভাবটা একটু কমাতে হবে।”

পদ্মাসেতু নির্মাণে অনুদান গ্রহণে সরকারের পক্ষ থেকে দু’টি হিসাব খোলা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। সেখান থেকে এলেই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ এটা তদারকি করবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ