1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

করোনা: সাতক্ষীরায় শনাক্তের হার ৫৯.৩৪%, মোংলায় ৫৮.৮৩%

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৮৪ Time View

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ করোনা শনাক্তের হার।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও চারজন মারা গেছেন।

এরা হলেন- শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের কালাচাঁদের ছেলে সামাদ শেখ (৫৫), সাতক্ষীরা সদরের রাজারবাগ এলাকার নজিব আলী মিস্ত্রি (৭০), আখড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০) ও শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের তলেন বক্স (৮০)।

এদিকে বুধবার (০৯ জুন) পর্যন্ত জেলায় ২ হাজার ৯৭ জনের শরীরে করোনা করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন।

অন্যদিকে, বাগেরহাটের মোংলায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে; ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার বেড়ে হয়েছে ৫৮.৮৩ শতাংশ।

এই সময়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ৬৭ জনের মধ্যে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ও করোনাভাইরাস তথ্য কর্মকর্তা সুব্রত দাস বলেন, জেলায় সবচেয়ে ঝুঁকিতে পড়েছে মোংলা উপজেলা।

বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ উপজেলায় ৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ‘পজিটিভ’ এসেছে। তাতে শনাক্তের হার দাঁড়াচ্ছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা আগের দিনের চেয়ে ৫ শতাংশ পয়েন্ট বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ