1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

চট্টগ্রামে একদিনে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭২

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৭ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২৭ এবং আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২।

রোববার (৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৭৪৬ নমুনা পরীক্ষায় ৭২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩৮ জন ও উপজেলার ৩৪ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১১ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ