1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে করোনা শনাক্তের হার বেড়ে দ্বিগুণ, তবে মানতে নারাজ সিভিল সার্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৯ Time View

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার প্রায় দ্বিগুণ হয়েছে। জেলার করোনা শনাক্তের হার আগের দিন ছিল ২১.৭ শতাংশ যা বুধবারে বেড়ে হয়েছে ৪২ শতাংশ।

বুধবার সন্ধ্যা আটটার পর রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (আরএমসিএইচ) দুই আরটি পিসিআর পরীক্ষাগারের রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

আরএমসি ও আরএমসিএইচ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা মুঠোফোনে এ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন।

কিন্তু, রাজশাহীর সিভিল সার্জন এই প্রতিবেদনের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন এবং তিনি দাবি করেছেন, জেলার কোভিড-১৯ সংক্রমণ শনাক্তর হার ১৮ শতাংশেরও কম। কারণ পরীক্ষিত ২২০টি নমুনার মধ্যে মাত্র ৩৯ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন মো. কাইউম তালুকদার বলেন, পরীক্ষাগারে প্রায়ই রোগীদের জেলার বিষয়টি ভুলভাবে উল্লেখ করা হয়।

তিনি বলেন, ‘আমরা আগামীকাল রিপোর্টগুলো তদন্ত করব।

আরএমসির পরীক্ষাগারের ইনচার্জ অধ্যাপক সাবেরা গুল নাহার জানান, তাদের রিপোর্টে স্বাস্থ্য বিভাগ ও করপোরেশনের সংগ্রহ করা নমুনা ছাড়াও সন্দেহভাজনরা নিজেরা এসেও নমুনা দিয়ে যান। রিপোর্টে জেলার তথ্য ভুল হওয়ার কথা অস্বীকার করেন অধ্যাপক সাবেরা গুল নাহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ