1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ

টাইগারদের ইতিহাস গড়া জয়ে অভিনন্দন ​জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৯ Time View

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ মে) রাতে আলাদা বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

বঙ্গভবন প্রেস উইং জানায়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১০৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তামিম বাহিনী জিতেছিল ৩৩ রানে। টানা দ্বিতীয় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ ঘরে তুললো টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ