1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

খালেদার জন্মদিনের গোমর করোনা টেস্টে ফাঁস হয়েছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৪৩ Time View

তথ্য ও সম্প্রসার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৫ আগস্টে জন্মদিন পালন করা বেগম খালেদা জিয়ার জন্মদিনের গোমর করোনাভাইরাস টেস্টের রিপোর্টে ফাঁস হয়েছে। এরপর থেকে মির্জা ফখরুল সাহেবরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন।’

শনিবার (১৫ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ঈদের দিন জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেয়া বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মহানুভবতায় শাস্তি স্থগিত করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। তার তো হাসপাতাল নয়, কারাগারেই ঈদ করার কথা। এ জন্য বিএনপির উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘অথচ বিএনপি এবং তাদের মহাসচিব পবিত্র ঈদের দিনেও হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেননি। বিষোদগারের রাজনীতিটা তারা অব্যাহত রেখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘সরকারের সঠিক নীতির কারণেই ভারত, নেপালসহ প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো। মানুষের জীবন ও জীবিকাকে সমন্বয় করে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, তার কারণেই করোনা যেমন নিয়ন্ত্রণে রয়েছে, হাহাকারও নেই। জনগণ গত ১২ বছর ধরে আওয়ামী লীগ সরকারে আমলে যে উদ্দীপনায় ঈদ উদযাপন করেছে, তা অভাবনীয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ