1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও গুলি, বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

কোয়ারেন্টিন শেষেও এখনই ছাড়া পাবেন না ভারতফেরত যাত্রীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১১৭ Time View

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ১৪ দিন পর নয় ১৫তম দিনে নেওয়া নমুনা পরীক্ষার ফলাফল আসার পর বাড়ি ফিরতে হবে তাদের।

এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের মধ্যে। অবশ্য প্রশাসন বলছে, তারা সরকারি নির্দেশনা মানার জন্য সকলকে বোঝানোর চেষ্টা করছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ঈদের ছুটি ঘোষণার পর স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন নির্দেশনা আসে। নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টিন শেষে সকলের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে কোয়ারেন্টিনের ১৫তম দিনে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হবে। ফলাফল আসার পর নেগেটিভ হলে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পিসিআর টেস্ট রিপোর্ট যাতে দ্রুত পাওয়া যায় সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। এছাড়া, সকলকে এ নির্দেশনা মানতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ