1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

‘৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৪৫ Time View

দেশে করোনাভাইরাসের টিকাগ্রহীতাদের জন্য বেশ স্বস্তির খবর। করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকাগ্রহীতাদের দেহে ধীরে ধীরে এন্টিবডি তৈরি হচ্ছে। এই এন্টিবডি করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে আনবে। কেউ আক্রান্ত হলেও খুব বেশি শারীরিক জটিলতা হওয়ার আশংকা কম থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর ও ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর, বি) এক যৌথ গবেষণায় দেখা গেছে, আলোচিত টিকা গ্রহণের এক মাস পর টিকাগ্রহীতার শরীরে ৯২ শতাংশ ও দুই মাস পর ৯৭ শতাংশ এন্টিবডি তৈরি হয়েছে।আইইডিসিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

গবেষণায় সব বয়সী টিকাগ্রহীতার মধ্যে এন্টিবডির উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে এন্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। যারা আগে কভিড আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে টিকাগ্রহণের পর ৪ গুণ বেশি এন্টিবডি তৈরির প্রমাণ মেলে গবেষণায়।

প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ