1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ঈদের ছুটিতে জাতীয় দলের ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৫ Time View

ঈদুল ফিতরের ছুটিতে জাতীয় দলের ক্রিকেটাররা। এক সপ্তাহের ছুটি শেষে ১৮ মে থেকে আবারো শুরু হবে অনুশীলন। সেই দিন থেকেই যোগ দেবেন সাকিব ও মুস্তাফিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ২ মে শুরু হয় অনুশীলন। প্রথম ধাপের অনুশীলন চলে সোমবার পর্যন্ত। এর পরেই ঈদের ছুটিতে গেছেন প্রাথমিক দলের ক্রিকেটাররা। ১৬ মে করোনা পরীক্ষার পরের দিন হোটেলে উঠবে দল। ১৮ মে থেকে শুরু হবে অনুশীলন।

পূর্ণাঙ্গ স্কোয়াডের সাথে একই দিন অনুশীলনে যোগ দেবেন সাকিব ও মুস্তাফিজ। ভারত থেকে ফিরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন দুইজনই। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে।

এদিকে, কুশাল পেরেরাকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। স্কোয়াডে নেই তাদের বেশ ক’জন সিনিয়র ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ