1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

করোনার মধ্যেও বার্সেলোনায় দূতাবাস সেবা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৫৭ Time View

ইসমাইল হোসাইন রায়হান

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনা শহরে অভিবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করছে স্পেনের বাংলাদেশ দূতাবাস। গত শনি ও রোববার দূতাবাসের পক্ষ থেকে এ সেবা প্রদান করা হয়।

বার্সেলোনা শহরটি মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী কাতালান রাজ্যে অবস্থিত। এ সময় অভিবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রি-ইস্যু, স্পেনে জন্মগ্রহণকারী শিশুদের পাসপোর্ট আবেদন, পাসপোর্ট বিতরণ, নো ভিসা রিকোয়ার্ড, ভিসা প্রদান, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, বিভিন্ন ধরনের সনদ আবেদন, কাগজপত্র সত্যায়ন করাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। এছাড়া বৈধ পথে র‌্যামিটেন্স পাঠানো, প্রবাসী কল্যাণ কার্ড তৈরিসহ বিভিন্ন রকম সেবা দিচ্ছে দূতাবাস।

দূতাবাসে প্রথম সচিবের নেতৃত্বে মো. মুতাসিমুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে রেদোয়ান আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মো. জাহাংগীর আলম, প্রশাসনিক কর্মকর্তা এ.এস.এম রেজাশাহ পাহলভী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে আছেন মো. শফিকুল ইসলাম।

পাসপোর্ট ডেলিভারি, বাচ্চাদের নতুন পাসপোর্ট আবেদন, রি-ইস্যুর আবেদন গ্রহণ, ভিসার আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, বিভিন্ন সনদ প্রদান, অন্যান্য সেবা মিলিয়ে প্রায় এক হাজার মানুষের সেবা প্রদান করা হয়।

প্রথম সচিব মো. মুতাসিমুল ইসলাম জানান, রাষ্ট্রদূত মহোদয়ের নির্দেশে সেবা হচ্ছে। সবাইকে নিয়ম মেনে, বিজ্ঞপ্তিতে প্রকাশিত নিয়ম অনুসরণ করে সেবা গ্রহণের আহ্বান জানান। সেবা অব্যাহত থাকবে। নতুন রাষ্ট্রদূত সেবা অব্যাহত রাখার বিষয়ে আন্তরিক এবং কীভাবে আরও সেবা বৃদ্ধি করা যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা করছেন।

তিনি যেকোনো সেবার বিষয়ে জানতে অন্য কোনো মাধ্যম না ধরে সরাসরি দূতাবাসের ফেসবুক পেইজ ফলো করার বিষয়ে সবাইকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ