1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

টি-টেন লিগের পঞ্চম আসরের দিনক্ষণ চূড়ান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪২ Time View

আবুধাবি টি-টেন লিগ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের দিনক্ষণ চূড়ান্ত করেছেন আয়োজকরা। আগামী নভেম্বরের ১৯ থেকে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত দশ ওভারের মারকাট এই টুর্নামেন্ট। আগের চারবারের চেয়ে বেশি লম্বা হবে আসন্ন আসরটি।

এর পেছনে অবশ্য রয়েছে বিশেষ কারণ। আগামী ২ ডিসেম্বর ৫০তম জাতীয় দিবস উদযাপন করবে আরব আমিরাত। তাই বাড়তি সময় রেখেই এবারের টি-টেন লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টুর্নামেন্টের মালিক টেন স্পোর্টস ম্যানেজম্যান্ট (টিএসএম) এর চেয়ারম্যান শাজিল উল মুল্ক বলেছেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটারদের অতি জনপ্রিয় এই ফরম্যাটে খেলতে দেখা অনেক বেশি আনন্দদায়ক। পাশাপাশি উদীয়মান ক্রিকেটাররাও তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সুযোগ পায়।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর শেষ হবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সেরা ক্রিকেটারদের পাওয়ার জন্যই টি-টেন লিগ শুরুর তারিখ রাখা হয়েছে ১৯ নভেম্বর।

তবে ভারতের করোনা পরিস্থিতির ওপরেও অনেকাংশে নির্ভর করবে টি-টেন লিগের ভাগ্য। কেননা আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প আয়োজক দেশ হিসেবে এরই মধ্যে আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। তাই পরিস্থিতি বিবেচনায় যেকোনো সিদ্ধান্ত নেয়া লাগতে পারে আয়োজকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ