1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

প্রেমের কারণে বাবা-মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ৯৫ Time View

প্রেমে বাধা দেওয়ায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মঙ্গলবার গভীররাতে শাহিন (২৫) নামে এক যুবক তার বাবা মোসলেম শিকদার (৬০) ও মা হাসনা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শাহিনকে আটক করেছে পুলিশ। এছাড়া তার শোবার ঘর থেকে রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মির্জাপুরের কোদালিয়া গ্রামে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি/তদন্ত) আবু ওবায়দা খান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নিহতদের ছেলে শাহিন থানায় তার বাবা-মাকে খুন করা হয়েছে বলে জানায়।

খবর পেয়ে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় শাহিনের শোবার ঘর থেকে রক্তমাখা একটি দা পাওয়ায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শাহিনের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি শাহিনের বাবা-মা মেনে না নেওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই শাহিন তার বাবা-মাকে খুন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ