1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

করোনা থেকে পরিত্রাণ পেতে জুমাতুল বিদায় বিশেষ দোয়ার অনুরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৮ Time View

করোনাভাইরাস মহামারি থেকে পরিত্রাণ পেতে আগামীকাল শুক্রবার (৭ মে) পবিত্র জুমাতুল বিদার নামাজ শেষে সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারাবিশ্বের সব মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ২৪ রমজান ১৪৪২ হিজরি (৭ মে, ২০২১) পবিত্র জুমাতুল বিদার নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার জন্য দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুসুল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই উপলক্ষে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ