1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৪৫ Time View

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলে জানিযেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধ চলাকালীন আন্তঃনগর গণপরিবহন চলবে। তবে আন্তঃনগর গণপরিবহন না চললেও জেলার ভেতর বাস চলতে পারে। এ ছাড়া ট্রেন-নৌযানও বন্ধ থাকবে। শপিংমল-মার্কেটে কেনাকাটায় স্বাস্থ্যবিধি যথাযথ না মানলে দোকান বন্ধ করে দেয়া হবে এবং একই সঙ্গে জরিমানাও করা হবে।

বর্তমান কঠোর বিধিনিষেধ ঈদের পর পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনার টিকার বিষয়ে জানান, ১০ মের মধ্যে চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ