1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

৫ মে পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান ৪ ঘণ্টা খোলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬৪ Time View

সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালীন আগামী ৫ মে পর্যন্ত সব আর্থিক প্রতিষ্ঠান চার ঘণ্টা (সকাল ১০টা থেকে দুপুর ২টা) খোলা রাখা যাবে।

বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ২৯ এপ্রিল হতে আগামী ৫ মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাহিরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়, জরুরি গ্রাহক সেবা প্রদান অব্যাহত/নির্বিঘ্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানসমূহ স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ