1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পরীক্ষার মাধ্যমে এ গ্রেড ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন চালুর দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ১৩৮ Time View

রেজিস্ট্রেশন পরীক্ষা চালুর মাধ্যমে এ গ্রেড ফার্মাসিস্টদের বিপিসি (বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল) কর্তৃক রেজিস্ট্রেশন প্রদানের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস)।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ওয়াটার গার্ডেনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির (বিপিএস) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।

সভায় বিপিএস এর সভাপতি নাসের শাহারিয়ার জাহেদী তার বক্তব্যে বলেন- পূর্বে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের অধীনে এ গ্রেড ফার্মাসিস্টদের প্রতি বছর নির্ধারিত সময়ে রেজিস্ট্রশন পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এ গ্রেড রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হতো। কিন্তু অনিবার্য কারণবশতঃ গত কয়েক বছর যাবৎ এ গ্রেড ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন পরীক্ষা বন্ধ আছে।

ফলে, এ গ্রেড ফার্মাসিস্টদের বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণসহ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

অপরদিকে, একটি মহল কোনো পরীক্ষা ছাড়াই বংলাদেশ ফার্মাসি কাউন্সিলের এ গ্রেড রেজিস্ট্রেশন পেতে চাইছে, যা কোনোভাবেই বৈধ নয়।

তিনি অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে পুনরায় রেজিস্ট্রেশন পরীক্ষা চালুর মাধ্যমে এ গ্রেড ফার্মাসিস্টদের বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের জানান।

নাসের শাহারিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিপিএস বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাসান কাউসার এবং বাজেট পেশ করেন অর্থ সম্পাদক মাহবুবুল ইসলাম।

সভায় বিপিএস-এর সদস্যসহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ