1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সারাদেশে অধঃস্তন আদালতে ২১৪৬১ আসামির জামিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৮৫ Time View

সারাদেশে অধঃস্তন আদালত থেকে ২১ হাজার ৪৬১ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর বার কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিনপ্রাপ্ত হয়েছে মোট ২১ হাজার ৪৬১ জন আসামি কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ৩৮ হাজার ৯৬৬টি আবেদন নিস্পত্তি হয়েছে।

তিনি জানান, গতকাল ২৮ এপ্রিল বুধবার সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৪২২ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্ট মুখপাত্র আরও জানান, এ পর্যন্ত মোট ১২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ