1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ঘরের মাঠে রিয়ালের ড্র

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৫০ Time View

ঘরোয়া টুর্নামেন্ট স্প্যানিশ লা লিগায় শেষ তিন ম্যাচে দুই ড্র করে শিরোপা দৌড়ে খানিক পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগেও তারা তাড়াতে পারল না এই ড্র করার ভূত।

মঙ্গলবার রাতে ফাইনালে ওঠার মিশনে সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠ থেকে একটি এওয়ে গোল পাওয়ায় দ্বিতীয় লেগে খানিক সুবিধায় থাকবে ইংলিশ ক্লাব চেলসি।

নিজেদের ঘরের মাঠে ঠিক ফেবারিট দলের মতো খেলতে পারেনি রিয়াল। পুরো ম্যাচে একটি মাত্র শট তারা রাখতে পেরেছে লক্ষ্যে। সেটিতেই হয়েছে গোল। অন্যদিকে মাত্র এক গোল করলেও, অন্তত পাঁচবার রিয়ালের রক্ষণে ভয় ঢুকিয়েছে টমাস টুখেলের শিষ্যরা।

ম্যাচের ১৪ মিনিটের সময় প্রথম গোলটিও করে চেলসি। মাঝমাঠ থেকে পাওয়া বল ধরে অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে যান ক্রিশ্চিয়ান পুলিসিচ। বিপদ বুঝতে পেরে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক থিবো কর্তোয়া। তাকে কাটিয়ে শট নেন পুলিসিচ, বল জড়ায় জালে।

এই গোলের মিনিট চারেক আগে খুব কাছ থেকে একটি সহজ সুযোগ হাতছাড়া করেন চেলসির জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ের্নার। পুরো ম্যাচজুড়েই অবশ্য গোল মিসের মহড়া দিয়েছেন এ তরুণ ফরোয়ার্ড। যার ফলে বারবার সুযোগ তৈরি করেও দ্বিতীয় গোল পায়নি চেলসি।

উল্টো সারা ম্যাচে একটি মাত্র শট লক্ষ্যে রেখে সেটিতেই গোল আদায় করে নেয় রিয়াল। ম্যাচের ২৯ মিনিটের সময় সেই গোলের উৎস জোড়া হেড। প্রথমে কর্নারের কাছ থেকে দূরের পোস্ট ক্রস দেন মার্সেলো। সেটি লাফিয়ে হেড করেন কাসেমিরো।

পরের হেডে এডের মিলিতাও খুঁজে নেন বেনজেমাকে। সেই বলটিও হেডের মাধ্যমে নিয়ন্ত্রণে নেন করিম বেনজেমা। পরে জটলার মধ্য থেকে নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান ম্যাচে। বাকি সময় আর গোল পায়নি দুই দল। দ্বিতীয়ার্ধে বৃষ্টির বেগ বাড়লে ছন্দপতন ঘটে দুই দলের খেলায়।

আগামী বুধবার চেলসির মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে রিয়াল। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই ও ম্যানচেস্টার সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ