1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

মেট্রোরেলের নির্মাণকাজের অগ্রগতি ৬১ শতাংশ : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ। এর মধ্যে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেলের নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫২.২২ শতাংশ।

প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট চব্বিশ সেট মেট্রোরেলে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার মধ্যে গত বুধবার (২১ এপ্রিল) ছয় কোচ বিশিষ্ট প্রথম মেট্রোরেল সেট ঢাকার উত্তরাস্থ ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।

দ্বিতীয় মেট্রোরেল সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গত বুধবার সম্পন্ন হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি দেশের মোংলাবন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছবে।

তৃতীয় ও চতুর্থ সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন এবং ১৩ আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশের মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সেতুমন্ত্রী।

পরে মন্ত্রী গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসা যাওয়া করে। তাই জোনের অধীন সড়কগুলোকে সারা বছরই মেইনটেইন এবং মনিটরিং আরও জোরদার করতে হবে।’

বিআরটিএ’র সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘দ্রুত ড্রাইভিং লাইসেন্স কার্ড সংগ্রহ করে লাইসেন্স প্রদান করা এখন জরুরি। প্রয়োজনে ধাপে ধাপে কার্ডের সরবরাহ করতে হবে। এখানে দালাল চক্র সক্রিয়। কাজেই এসব অনিয়মের বৃত্ত ভাঙতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ