1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

‘ভ্যাকসিনের জন্য ভারত-বাংলাদেশ সম্পর্কে ভাটা পড়বে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪১ Time View

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না।

চার দিনের ভারত সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন সীমান্তপথে ঢাকায় ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে বাংলাদেশ ৭০ লাখ টিকা সরবরাহ পেয়েছে। চুক্তি মতে, খুব দ্রুত বাকি কোভিড ভ্যাকসিন পেয়ে যাবে বাংলাদেশ।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নত আছে। কোভিড ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে বাধা পড়বে না।

বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তি মতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

সফর শেষে সস্ত্রীক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, ওসি মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ