1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

লা লিগা: বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৬১ Time View

স্প্যানিশ লা লিগায় বুধবার রাতে কাদিজের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে তারা ৩-০ গোলে হারিয়েছে কাদিজকে। এমন জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লস ব্লাঙ্কোসরা।

৩২ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩১ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে দ্বিতীয় স্থানে। আর ৩২ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে তৃতীয় স্থানে।

কাজিদের মাঠে ম্যাচের ৩০ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। এ সময় বল নিয়ে বক্সের মধ্যে ঢোকা ভিনিসিউস জুনিয়রকে ফাউল করেন কাদিজের ইসাক কার্সেলেন। ভিএআর চেক করে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বেনজেমা পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে।

এর মধ্য দিয়ে লা লিগায় ৩৫টি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে গোল করার কৃতিত্ব অর্জন করেন ফরাসি এই স্ট্রাইকার।

৩৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আলভারো অদ্রিওতোলা। এ সময় বাম দিক থেকে পাঠানো বেনজেমার ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান অদ্রিওতোলা।

৪০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। এ সময় কাসেমিরোর ক্রস থেকে হেডে গোল করেন তিনি। তাতে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল। অবশ্য জয়ের জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ