1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

২৩৬ কোটি টাকায় বাড়ি কিনলেন রক, এ যেন রাজপ্রাসাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৮১ Time View

ডোয়েইন ডগলাস জনসন। পুরো দুনিয়ার কাছে তিনি পরিচিত ‘দ্য রক’ নামেই। রেসলার কিংবা অভিনেতা, দুই পরিচয়েই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

বিশ্বের সেরা রেসলার হওয়ার পাশাপাশি সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের শীর্ষে অবস্থান তার। সব মিলিয়ে রক পার করছেন তার ক্যরিয়ারের অন্যতম সেরা সময়।

তার প্রমাণ মিললো সম্প্রতি বিলাসবহুল এক বাড়ি কেনার খবরে৷ জানা গেছে এ তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বেশ দামি একটি বাড়ি কিনেছেন। সৌন্দর্যে-নকশায় এ যেন কোনো রাজপ্রাসাদ।

যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক সংস্থা ডার্ট ডটকম তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘রক এবং তার স্ত্রী লরেন হাশিয়ান বাড়িটি কিনেছেন লস এঞ্জেলসের বেভারলি হিলসে। বাড়িটি কিনতে তাদের ব্যয় হয়েছে ২৭.৮ মিলিয়ন মার্কিন ডলার।

পুরো জায়গা মিলে বাড়িটির আয়তন ১৭ হাজার ৬০০ বর্গফুট। হলিউডের আরেক অভিনেতা পল রেজারের কাছে থেকে বাড়িটি কিনেছেন রক দম্পতি।

ডোয়াইন জনসনের এই নতুন প্রাসাদে আছে ১১টি কক্ষ এবং ৬টি শয়নকক্ষ। আছে ১টি টেনিস কোর্ট, সুইমিংপুলসহ বিশাল জিম।

প্রসঙ্গত, চলতি বছর সিনেমাসহ নিজের প্রযোজনা নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন রক। আসন্ন নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রেড নোটিশ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ