1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এবার করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৭১ Time View

অবশেষে চলেই গেলেন দেশের গুণী অভিনেতা এস এম মহসীন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

এদিকে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জাগো নিউজকে নিশ্চিত করলেন, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন।

৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেয়া হয় বারডেম হাসপাতালে। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ