1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

চলচ্চিত্রে এবার সেরেনা উইলিয়ামসের জীবনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

সর্বকালের অন্যতম সেরা মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা জামেকা উইলিয়ামস। তিনি ২৩টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। ওপেন টেনিসে যে কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক এবং মার্গারেট কোর্টের (২৪) পরে সর্বকালের দ্বিতীয়তম রেকর্ড এটি।

পুরো দুনিয়ায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এবার সেরেনা ভক্তদের জন্য নতুন সুখবর।সম্প্রতি অ্যামাজনের সঙ্গে প্রথমবারের মতো নিজের তথ্যচিত্র নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছেন এই টেনিস তারকা।

তথ্যচিত্রটিতে উঠে আসবে সেরেনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার টেনিস ক্যারিয়ারের নানা দিক। অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এক বিবৃতিতে সেরানা জানান, ‘অ্যামাজন স্টুডিওর সাথে অংশীদার হতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। তারা সবসময়ই পুরো দুনিয়ার দর্শকের জন্যই দারুণ কিছু কন্টেন্ট তৈরি করে থাকে।

এবার ভক্তদের কাছে আমার নিজেকে নিয়েও অনেক গল্প বলার আছে। খুব শিগগিরই এই গল্পগুলো নিয়ে দর্শকের সামনে আসছি আমি।’

জানা গেল, তথ্যচিত্রটির শিরোনাম এখনো ঠিক করা হয়নি। তথ্যচিত্রটির প্রযোজনায় কাজ করবে প্লাম পিকচারস, গোলহ্যাঞ্জার ফিল্মস এবং অ্যামাজন স্টুডিও।

নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন প্যাট্রিক মুরাতোগ্লো, স্টুয়ার্ট ক্যাব এবং টনি প্যাসটর।

এদিকে অ্যামাজন স্টুডিওর প্রধান জেনিফার তথ্যচিত্রটি নিয়ে এক বিবৃতিতে জানান, ‘বর্তমান প্রজন্মের অন্যতম একজন অনুপ্রেরণামূলক ক্রীড়াবিদ সেরেনা। আমরা তাকে ঘিরে নতুন এই প্রজেক্ট নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ