1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

করোনায় ৯০ পুলিশ সদস্যের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫০ Time View

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে দিন দিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত বছরের ৮ মার্চে প্রথম আক্রান্ত ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবরের পর থেকে এখন পর্যন্ত দেশে করোনায় ১০ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য, আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাংবাদিক রয়েছেন।

এরই ধারাবাহিকতায় দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০ জন পুলিশ সদস্য এই মরণব্যাধির ভয়াল গ্রাসে প্রাণ হারিয়েছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে গেলে পুলিশ সদস্যরাও নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত সারাদেশে মোট ২০ হাজার ২৯১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। এরপরে রয়েছে র‌্যাব। করোনায় র‌্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টিনে ছিলেন। তাদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে নারী সদস্য রয়েছেন ৮৪৩ জন। পুলিশের সাথে কর্মরত আনসার সদস্য ৯৫ জন এবং সিভিল সদস্য রয়েছেন ৪৭৬ জন। বাকি ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য।

২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এক হাজার ৪৪৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জানুয়ারি মাসে ১৬২ জন, ফেব্রুয়ারিতে ৭৬ জন, মার্চে ৫৩২ জন এবং এপ্রিলের ১৫ দিনে ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ