1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চেলসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫৬ Time View

প্রথম লেগে পোর্তোকে হারিয়ে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল চেলসি। ফিরতি পর্বে শেষ সময়ের গোলে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টমাস টুখেলের দল। সেভিয়ায় মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ১-০ গোলে হারে চেলসি। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে ইংলিশ দলটি।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল পোর্তো। কিন্তু প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কোনো দলই। এই সময়ে কেউই শট লক্ষ্যে রাখতে পারেনি। চেলসি নিতে পারে কেবল তিনটি শট, পোর্তো পাঁচটি। ৮ম মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি। ডি-বক্সে ঢুকে ম্যাসন মাউন্টের নেওয়া শট এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।

৩৩তম মিনিটে সুযোগ নষ্ট করেন পোর্তোর হেসুস করোনা। সতীর্থের ক্রস ডি-বক্সে ভালো পজিশনে পেয়ে উড়িয়ে মারেন মেক্সিকোর এই ফরোয়ার্ড।

৫৪তম মিনিটে বাঁ দিক থেকে মাউন্টের পাস ডি-বক্সে খুঁজে পায় ক্রিস্টিয়ান পুলিসিককে। কিন্ত শট লক্ষ্যে রাখতে পারেননি যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড। ৬৫তম মিনিটে দ্বিতীয়ার্ধে বদলি নামা মেহদি তারেমির দুর্বল হেড সহজেই ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদি। ম্যাচে এটিই ছিল লক্ষ্যে প্রথম শট।

সেই তারেমিই যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন। ডান দিক থেকে সতীর্থের ক্রসে অসাধারণ ওভারহেড কিকে বল জালে পাঠান তিনি। কিন্তু দলকে পরের ধাপে নেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। আসরে প্রথম হারের স্বাদ পেলেও পরের রাউন্ডে ওঠার আনন্দে মাঠ ছাড়ে টুখেলের দল।

চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এর পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচের মধ্যে এই নিয়ে কেবল দুটিতে হারল দলটি। লিগ টেবিলে তারা উঠে এসেছে শীর্ষ পাঁচে। আগামী শনিবার এফএ কাপের সেমিফাইনালে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ