1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য! শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৭ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় টেস্ট দল। মুমিনুল হকের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে যান মুমিনুলরা।

সাড়ে ১২টায় ফ্লাইট থাকলেও তা পেছানো হয় ১০ মিনিট। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান মুমিনুল হকদের বহনকারী বিমান ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিন পুরো দল রুম কোয়ারেন্টিনে থাকবেন। এর পর শুরু হবে মাঠের অনুশীলন। নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে ১৭-১৮ এপ্রিল।

শ্রীলঙ্কা সফরের জন্য গত শুক্রবার বিসিবি ২১ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করে। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ থকায় বড় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তাছাড়া শ্রীলঙ্কা নেট বোলার দেবে না তাই স্কোয়াডে বাড়তি বোলারও রাখা হয়ে।

সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ