1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

কোনো দেশ একা জলবায়ু সংকট মোকাবিলা করতে পারবে না: কেরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

বিশ্বের কোনো দেশ একা জলবায়ু সংকট মোকাবিলা করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মানুষ সৃষ্ট যে ক্ষতি হয়েছে তার জন্য বন্যা, উষ্ণতা বৃদ্ধি এমন কী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। এ সবই ঘটছে জলবায়ু সংকটের জন্য। কেরি বলেন, এখানে আমি এসেছি বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে প্রেসিডেন্ট জো বাইডেনের শুভেচ্ছা জানাতে।

আমি প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু দূত হিসেবে এসেছি। মার্কিন প্রেসিডেন্টের পক্ষে জলবায়ুবিষয়ক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জলবায়ু সংকট মোকাবিলা একসঙ্গে কাজ করে যেতে হবে। বাংলাদেশ আশা করে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া যাবে।

আজ সকাল সাড়ে ১১টায় কয়েক ঘণ্টার সফরে ঢাকায় এসেছেন কেরি।

দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে জন কেরি ঢাকায় আসেন। এ সফরে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করবেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে জো বাইডেনের দেওয়া লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র তুলে দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ