1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : জাহাজসহ ১৪ নাবিক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১০৯ Time View

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে ৩৪ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেওয়া জাহাজসহ ১৪ নাবিক আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা তাদের আটক করেন।

নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, লঞ্চটিকে ধাক্কা দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কাছে গিয়ে নোঙর করেছিল এসকেএল-৩ নামের জাহাজটি। সেখান থেকে জাহাজের ক্যাপ্টেনসহ ১৪ নাবিককে আটক করেছেন নারায়ণগঞ্জের কোস্ট গার্ড সদস্যরা।

তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে তারা জাহাজটির রং পরিবর্তন করে ফেলেছে। আটককৃতরা লঞ্চটিকে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের নৌপুলিশে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গত রবিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন অনেকে। পরে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে ৩৪ যাত্রীকে হত্যার অভিযোগে মামলা করেছে বিআইডব্লিউটিএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ