1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

‘সংক্রমণের ওপর নির্ভর করবে লকডাউন বাড়বে কিনা’

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। এটি পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম।

লকডাউনের সময় আরও বাড়নো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কিনা।

আজ সোমবার (৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, সরকারি নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া আছে। মাঠ প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে।

তিনি বলেন, সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে জোর প্রচার কার্যক্রম চালাবে।

করোনা টিকা বিষয়ে মহাপরিচালক বলেন, করোনা টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম ডোজ ততটা জোরেসোরে আর দেওয়া হবে না। ৮ তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। নতুন টিকার বিষয়ে রবিবার বেক্সিমকো জানিয়েছে তারা সময় মতো সরবরাহ করতে পারবে।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. খুরশীদ আলম, ডা. হাসান ইমাম, ডা. ফরিদ হোসেন মিয়া, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ