1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মসজিদভিত্তিক শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা

রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাসার বাইরে বের হওয়া যাবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৪ Time View

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের লকডাউনে যাচ্ছে সারাদেশ। এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বাসার বাইরে বের হওয়া যাবে না। লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ থাকবে।

গতকাল শনিবার (৩ এপ্রিল) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, রাত ৮টা থেকে ভোর ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে। এটি বাস্তবায়নে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

লকডাউন ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে, লকডাউনের সময় বাড়ানো হবে কি না-এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা সাতদিন যদি সবাই শক্তভাবে পালন করতে পারি তাহলে এটি দারুণভাবে কাজ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেক্ষেত্রে আমরা অন্তত সাতদিন এটি করতে থাকি। এরপর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে দেশ ও মানুষের কল্যাণে যা ভালো হয় সে সিদ্ধান্তই নেওয়া হবে। আমরা সমন্বিতভাবে কাজ করব।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয়, সেই ধরনের প্রতিষ্ঠানগু‌লো লকডাউন চলাকা‌লে খোলা থাক‌বে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাক‌বে, যা‌তে শ্রমিকরা শিফ‌টিংয়ের মাধ্যমে কাজ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ