1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে সময়সীমা বাড়াল সৌদি আরব আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’

নেইমার পেল লাল কার্ড, হারলো পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৫৩ Time View

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয়ের লড়াইয়ে আছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ও লিঁলে। শনিবার রাতে এই দুটি দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি প্রত্যাশিত উত্তাপই ছড়িয়েছে। শেষ দিকে (৯০ মি.) লাল কার্ড দেখেছেন পিএসজি’র তারকা ফুটবলার নেইমার দ্য সিলভা (দ্বিতীয় হলুদ কার্ড)। গালি দিয়ে লাল কার্ড দেখেছেন লিঁলের পর্তুগীজ ফুটবলার টিয়াগো জিজলো (৯০+১ মি.)।

উত্তাপ ছড়ানোর ম্যাচে অবশ্য জয় পায়নি পিএসজি। ঘরের মাঠে তারা হেরে গেছে ১-০ ব্যবধানে। ম্যাচের ২০ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন লিঁলের জনাথন ডেভিড।

এই জয়ে পিএসজিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লিঁলে। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৬২ পয়েন্ট নিয়ে এএস মোনাকো আছে তৃতীয় স্থানে। ৬১ পয়েন্ট নিয়ে লায়ন রয়েছে চতুর্থ স্থানে।

এই জয়ে ১০ বছর পর ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয়ের পথে কিছুটা এগিয়ে গেল লিঁলে। অন্যদিকে গেল আট আসরে ৭ বার শিরোপা জেতা পিএসজি কিছুটা পিছিয়ে পড়লো।

এখন দেখার বিষয় পরবর্তী ৭ ম্যাচ পর কাদের শোকেসে ওঠে লিগ ওয়ানের এবারের আসরের শিরোপা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ