1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

সানিয়া মির্জার চরিত্রে বলিউড নায়িকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪৫ Time View

বলিউড সেনসেশন তাপসী পান্নুর বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক সিনেমায় সুযোগ পাচ্ছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে কাজ করে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন ‘পিঙ্ক’ অভিনেত্রী। গত দুবছর দারুণ সব গল্পের চলচ্চিত্র উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন বলিউডের এ ডিভা। গল্পনির্ভর সিনেমায় অনন্য এক মাত্রা তৈরি করেছেন এই সুদর্শনী।

বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, তাপসী পান্নু বড় ধরনের একটি কাজের অফার পেয়েছেন। ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার বায়োপিকে কাজের সুযোগ হয়েছে তার। এ মুহূর্তে তার হাতে রয়েছে চারটি চলচ্চিত্র—‘দো বারা’, ‘রশ্মি রকেট’, ‘হাসিন দিলরুবা’ ও একটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র। বর্তমানে তিনি ক্রিকেটার মিথিলা রাজের জীবনীভিত্তিক সিনেমা ‘সাবাশ মিতু’ নিয়ে ব্যস্ত। এর পরই তিনি সানিয়া মির্জার বায়োপিকের কাজ করবেন।

সানিয়া মির্জার বায়োপিকের জন্য ইতোমধ্যে তাপসীকে প্রস্তাব দেওয়া হয়েছে। এটি বেশ কিছু দিন ধরে চলছে। রুনি স্ক্রুওয়ালা তার জীবনীস্বত্ব কিনেছেন। পরিণীতি চোপড়ার ‘সাইনা’ বায়োপিকের পর নির্মাতারা সানিয়ার বায়োপিকে তরুণ অভিনেত্রী চাইছেন। তারা চান না, পরিণীতি এটি করুন। তারা তাপসীকে সিনেমাটি সম্পর্কে জানিয়েছেন, চিত্রনাট্য পছন্দ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ