1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

আপনার মুখে দুর্নীতির কথা মানায় না- মওদুদকে নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ১৭০ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, আপনি আজকে পদ্মাসেতু প্রসঙ্গে যে দুর্নীতির ধুম্রজাল ছড়াচ্ছেন তা আপনার মুখে মানায় না।

কারণ দেশের টাকায় আপনি লন্ডনে বাড়ি করেছেন সুতরাং আপনার মুখে দুর্নীতির কথা মানায় না।

রোববার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ আয়োজিত “পদ্মাসেতু নিয়ে বিএনপির জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদ” শীর্ষক আলোচনা সভায় নাসিম এ কথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মাসেতু নিয়ে বিএনপির মহাসচিব বলেছেন- পদ্মাসেতুর নামে আওয়ামী লীগ নির্বাচনী ফান্ড জোগাড় করছে। তিনি বলেন, এ বক্তব্যে তার হীনমন্যতার প্রকাশ পেয়েছে। পদ্মাসেতু নিয়ে তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছে- এতে তাদের ভোট বাড়বে না বরং কমবে।

তিনি আরো বলেন, আমাদের সামনে এখন পদ্মাসেতু সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পদ্মাসেতু ,যুদ্ধাপরাধীর বিচার এবং বিদ্যুৎসঙ্কট সমাধানের জন্য আগামীতে জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রিপন রায় লিপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ