1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

করোনার সংক্রমণ: কওমি মাদরাসা বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৩ Time View

দেশের কওমি মাদরাসা ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে। তবে, করোনার সংক্রমণ একবার ফের বাড়তে থাকায় এবার কওমি মাদরাসাও বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। করোনা প্রতিরোধে সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১৮ দফা নির্দেশনার বিষয়ে এদিন দুপুরে সচিবালয়ে ব্রিফিং করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নতুন নির্দেশনায় কওমি মাদরাসাগুলো বন্ধ থাকবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থীরা আপাতত প্রতিষ্ঠানে আসবে না। তবে অনলাইনে ক্লাস চলবে।

তিনি বলেন, মাদরাসার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখানে শুধু কওমি না, সব মাদরাসা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এখনি সংক্রমণ রোধ না করা গেলে সমস্যা হবে।

করোনা ইস্যুতে গত বছরের ১৮ মার্চ থেকে অন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু গত আগস্টে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে কওমি মাদরাসায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ