1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৮৫ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ২২ এপ্রিল দুই নেতার মধ্যে প্রথম ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। ওই সময়ে ধরিত্রি দিবস উপলক্ষে ওয়াশিংটনে ‘বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক শীর্ষ বৈঠক সম্মেলন’ আয়োজন করছেন বাইডেন।

এ অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে বিশ্বনেতাদের একত্রিত করে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করা। জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে বাইডেন এরই মধ্যে তার পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের যেখানে স্বার্থ রয়েছে সেখানে আমরা চীনের সঙ্গে সহযোগিতা করব।

মার্কিন কর্মকর্তারা বলছেন, চীন হচ্ছে বিশ্বে কার্বন নির্গমনকারী সবচেয়ে বড় রাষ্ট্র। দেশটি বিশ্বের ৩০ ভাগ কার্বন নির্গমন করে থাকে। তবে ২০৬০ সালের আগে কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে তাদের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।

দুনিয়াজুড়ে কার্বন নির্গমনে যুক্তরাষ্ট্রের স্থান হচ্ছে দ্বিতীয়। দেশটি বিশ্বের প্রায় ১৫ ভাগ কার্বন নিষ্ক্রমণ ঘটিয়ে থাকে। ২০৫০ সালের মধ্যে তারা এ নির্গমন শূন্যে নামিয়ে আনতে চায়।

যুক্তরাষ্ট্র এবং চীনা কর্মকর্তাদের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আলাস্কার অ্যাংকরেজে। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক ইয়াং জিয়েচির বৈঠকের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ