1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭৭৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬০ Time View

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৭১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী পাঁচজন। ২৬ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ ১৯ জন।

বিভাগওয়ারি দেখা গেছে, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন এবং বরিশাল বিভাগে একজন।

পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় করোনায় মৃত্যু ছিল যথাক্রমে ১৮ ও ১২ জন। একই সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে এক হাজার ১৫৯ ও এক হাজার ১৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা বা করোনার উপসর্গ নিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৪৩২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৭৪ হাজার ২৩ জন।

এছাড়া ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ